রবিবার, নভেম্বর ৮, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আফসার হোেেসনের ইন্তেকাল,রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-১১-০৭ ২২:৫০:০৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবঞ্জের শিবগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধা এবং শিবগঞ্জের কয়লার দিয়াড় উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আফসার হোসেন (৮০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন)। শুক্রবার  দিবাগত রাত আড়াইটার দিকে (৭নভেম্বর)  শাহাবাজপুর ইউনিয়নেব হাজারবিঘি গ্রামে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান।  তিনি ওই গ্রামের  মৃত আব্দুর রহমান মোল্লার ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী,১ ছেলে ও ৪ মেয়ে সহ বহু গূণগ্রাহী রেখে গেছেন।
শনিবার (৭ নভেম্বর)  বিকাল ৩ টায় হাজারবিঘী উচ্চ বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর জানাজার নামাজ শেষে হাজারবিঘি গ্রামের গোরস্থান্ েতাঁর দাফন সম্পন্ন হয়। দাফন্ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য কেরামত আলী, শিবগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাজহারুল ইসলাম, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান, আব্দুল মান্নান, উপজেলা মুক্তি যোদ্ধা সংসদ সন্তান কমান্ড সভাপতি মাহবুবুর রহমান মিজান সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ। 


এ জাতীয় আরো খবর