শনিবার, নভেম্বর ৭, ২০২৬

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত ফি নেওয়া যাবে না

  • নিজস্ব প্রতিবেদক |
  • ২০২৬-১১-০৭ ০৯:৫৭:২১

সকালের আলো ডট কম
এইচএসসি ও সমমানের সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের নামে পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় করা যাবে না। এ নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানপ্রধানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।
শুক্রবার (৬ নভেম্বর) কমিটির আহ্বায়ক ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এইচএসসি ও সমমানের সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের ক্ষেত্রে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। বিভিন্ন মাধ্যম থেকে পাওয়া এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে পরীক্ষার্থীদের কাছ থেকে নির্ধারিত ফির বাইরে কোনো অর্থ না নেওয়ার নির্দেশ দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।
নির্দেশনায় স্পষ্ট করে বলা হয়েছে, ফরম পূরণের নামে অতিরিক্ত ফি আদায়ের ঘটনা ঘটলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানপ্রধানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে এইচএসসি পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্দেশনাটি গুরুত্বসহকারে অনুসরণ করার অনুরোধ জানিয়েছে পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। শিক্ষার্থীদের আর্থিক হয়রানি বন্ধ এবং নির্ধারিত নিয়মে পরীক্ষার ফরম পূরণ নিশ্চিত করতেই এ নির্দেশনা দেওয়া হয়েছে।

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা,ফরম পূরণ ফি,শিক্ষা বোর্ডের নির্দেশনা


এ জাতীয় আরো খবর