র্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে বরগুনায় বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত
- এম আর অভি,
-
২০২৩-০৯-৩০ ১৯:৪৭:০৫
- Print
বরগুনা প্রতিনিধি:
র্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে বরগুনায় বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বরগুনা জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে, জলাতঙ্কের অবসান ,সকলে মিলে সমাধান এই প্রতিপাদ্য বিষয় নিয়ে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা .মো. হাবিবুর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ভেটেরিনারি সার্জন ডা. মো. আবু সাঈদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা বিথী দেবনাথ, বরগুনা ডেইরী ফার্ম সমবায় সমিতির সভাপতি নাজমুল হাসান নাসিম প্রমূখ। এর পূর্বে এ দিবসটি উপলক্ষে একটি র্যালি বের হয়। র্যালিটি সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রাণিসম্পদ কম্পাউন্ডে শেষ হয়।