চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ‘ফিরিয়ে নাও ঘাতক কাঁটা, এবার আমি গোলাম নেবো’-প্রতিপাদ্যে বাংলাদেশ উদীচী শিল্পিগোষ্ঠীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার (৩১ অক্টেবার) সকাল ১১টায় সংগঠনের জেলা সংসদ চাঁপাইনবাবগঞ্জ সাধারণ পাঠাগার চত্বরে এসব অনুষ্ঠান আয়োজন করে। জাতীয় সঙ্গীত দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। এরপর পরিবেশিত হয় সাংগঠনিক সঙ্গীত।
অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন জেলা সংসদের সাধারণ সম্পাদক গোলাম মওলা। জেলা সংসদ সভাপতি এড. সাইদুল ইসলামের সভাপতিত্বে সংগঠনের গৌরবজ্জল অতীত, বর্তমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পথচলা নিয়ে আলোচনা করেন জেলা সিপিবি সভাপতি ও উদীচী সদস্য ইসরাইল সেন্টু, জেলা আইনজীবী সমিতি সাধারণ সম্পাদক ও উদীচী সদস্য আবু হাসিব প্রমুখ।
তাঁরা বলেন, দেশে কন্টকমুক্ত প্রগতিশীল সাংস্কৃতিক চর্চার পরিবেশ তৈরী করতে হবে। আরও অবাধ ও মুক্ত সাংস্কৃতিক চর্চার জন্য কাজ করতে হবে। উদীচী এ লক্ষ্যে কাজ করে কাজ করে যাচ্ছে।
সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন আজিজুর রহমান, শরিফা খাতুন, মুক্তি প্রমুখ। অনুষ্ঠানে একক এবং দলীয় গণসঙ্গীত, রবী›ন্দ্র ও নজরুল সঙ্গীত,লোকগীতি,লালন সঙ্গীত, হাসন রাজা এবং শাহ আব্দুল করিমের গান পরিবেশন করেন ওস্তাদ আলী হোসেন, ডা. ধীরেন্দ্রনাথ পাল, নিয়াজ আহমেদ কমল, লালন ভক্ত কাওসার রিপন, সাদিয়া,শিউলি. আতাউর রহমান, পায়েল সহ উদীচীর শিল্পীবৃন্দ।