যশোরের চৌগাছা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) কাজী বাবুল হোসেন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন 'চৌগাছা পরিবার' স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ। শনিবার (৩১ অক্টোবর) বিকালে চৌগাছা থানায় ওসি'র কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় সংগঠনের পক্ষ থেকে নবাগত ওসিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
সংগঠনের বর্তমান সভাপতি ও প্রতিষ্ঠাতা মো. বখতিয়ার হোসেনের আহ্বানে একটি প্রতিনিধিদল এ সাক্ষাতে অংশ নেয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা কবি আবু জাফর বিশ্বাস, উপদেষ্টা আব্দুর রহমান বিশ্বাস, মোঃ আলী রেজা রাজু, মোঃ শহিদুল ইসলাম, দীপ্ত বিশ্বাস, মোঃ মনিরুল ইসলাম, মোঃ সুলতান মাহমুদ রনি, মোঃ রেদোয়ান আহমেদ রিয়াদ, মোঃ নয়ন রহমান, মোঃ আলিফ, মোঃ সোহাগ হোসেন, মোঃ লিমন হোসেন, মোঃ শাওন হোসেন, অরিত্র সরকার, মোঃ স্বপন হোসেন, মোঃ আনোয়ার হোসেন, মোঃ শামিম রেজা, মোঃ রাহুল হোসেনসহ অন্যান্য সদস্য।
সাক্ষাৎকালে সংগঠনের বিভিন্ন মানবিক ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম সম্পর্কে ওসিকে অবহিত করা হয়। পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি, সামাজিক অপরাধ দমন, এলাকার উন্নয়ন এবং আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের সঙ্গে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। তিনি সংগঠনের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগের প্রশংসা করেন।
ওসি কাজী বাবুল হোসেন বলেন, চৌগাছা সীমান্তবর্তী উপজেলা হওয়ায় মাদক ও চোরাচালান প্রতিরোধ তাঁর অন্যতম প্রধান লক্ষ্য। বাল্যবিবাহ বন্ধ, শিশু নির্যাতন দমনে অগ্রাধিকার দিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। মোবাইল আসক্ত অনলাইন জোয়ার বিষয়টিও গুরুত্ব দিবেন, এবং তিনি আরো বলেন মাদকাসক্ত কোনো পরিবার সবকিছু হারিয়ে যদি সর্বশান্ত হয়ে যায়; তবে তার পুনর্বাসনের ব্যবস্থা করার যথাসাধ্য চেষ্টা করবেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেছেন।
সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, প্রশাসনের সঙ্গে সু-সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এলাকার মানুষের কল্যাণে সংগঠনের মানবিক ও সামাজিক কার্যক্রম আরও সম্প্রসারিত হবে। উল্লেখ্য, চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত একটি অরাজনৈতিক, অলাভজনক ও সেবামূলক প্রতিষ্ঠান।