চৌগাছায় দৈনিক রানারের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- চৌগাছা (যশোর) প্রতিনিধি
-
২০২৬-১০-১৩ ১৯:৩১:১২
- Print
যশোরের চৌগাছায় দৈনিক রানার পত্রিকার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে প্রেসক্লাব চৌগাছার সম্মেলনকক্ষে কেক কাটার মধ্য দিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাব চৌগাছার সহ-সভাপতি ও দৈনিক রানারের চৌগাছা প্রতিনিধি রহিদুল ইসলাম খান। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুর রহমান। বক্তারা বলেন, ‘শেকড়ের কাছে, গণমানুষের কাছে’ স্লোগান ধারণ করে দৈনিক রানারকে বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার ধারা অব্যাহত রাখতে হবে। রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে সত্য, ন্যায় ও জনস্বার্থের পক্ষে ভূমিকা পালন এবং অন্যায়-অনিয়মের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা জামাতের সহকারী সেক্রেটারি মাস্টার কামাল আহমেদ, উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক। আব্দুর রহমান, এম এ রহিম, এম এ মান্নান, বাবুল আক্তার, আজিজুর রহমান, আসাদুজ্জামান মুক্ত, কালিমুল্লাহ সিদ্দিক, শ্যামল দত্ত সহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। অনুষ্ঠানে সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।