চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা থেকে জেসমিন খাতুন (২১) নামে এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি শাজাহানপুর ইউনিয়নের চর শেখালী ডৌডাপাড়া গ্রামের সারোয়ার হোসেনের স্ত্রী। তিনি এক শিশু সন্তানের জননী ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার(১২ অক্টোবর) সকাল পৌনে ১১টার দিকে স্বামীর বাড়ির নিজ শয়নকক্ষের দরজা ভেতর থেকে আটকিয়ে ছাদে বাঁশের আড়ার(তীর) সাথে গলায় রশির ফাঁস দেন জেসমিন। পরে পরিবারের সদস্যরা ডাকাডাকি করে সাড়া না পেলে প্রতিবেশেীদের সহায়তায় দরজা ভেঙ্গে মরদেহ উদ্ধার করে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন আকন্দ বলেন, গৃহবধু জেসমিনের স্বামী কর্মসূত্রে ভারতে অবস্থান করছেন। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। জেসমিন মানসিকভাবে সমস্যাগ্রস্থ ছিলেন বলেও জানা গেছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃুত্য মামলা হয়েছে। মামলার তদন্ত শুরু হয়েছে বলেও জানান ওসি।