শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬

সখিপুরে ৪৪ পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস

  • ‎জাহিদুল ইসলাম,
  • ২০২৬-১০-০৮ ২০:৫৯:৪০

‎সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
‎টাঙ্গাইলের সখিপুরে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপজেলা হলরুমে আয়োজিত সভায় আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
‎‎সভায় প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান এমপি বলেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার।” দেশের সব ধর্মের মানুষের নিজ নিজ ধর্মীয় উৎসব পালনের অধিকার রয়েছে। কোনো ধর্মের মানুষ যেন বৈষম্য, হয়রানি বা নির্যাতনের শিকার না হন, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
‎‎তিনি আরও বলেন, সখিপুরের ৪৪টি পূজামণ্ডপে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সরকারের পক্ষ থেকে পূজামণ্ডপগুলোতে অনুদান দেওয়ার কথাও জানান তিনি।
‎‎সখিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলমের সভাপতিত্বে সভায় এএসপি সার্কেল এস এম মামুনুর রশিদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম মাস্টার, সখিপুর থানার ওসি মো. মুরাদ হোসেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন মাস্টার, সখিপুর প্রেসক্লাবের আহ্বায়ক মু. এনামুল হক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

 


এ জাতীয় আরো খবর