সোমবার, অক্টোবর ৫, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে নানাবাড়ি বেড়াতে এসে বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-১০-০৫ ১৮:১৬:৩৬

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর  উপজেলায়  নানাবাড়ি বেড়াতে এসে বিলের পানিতে ডুবে আব্দুর রহমান নামে ৩ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সে সদর উপজেলার  শাহজাহনপুর ইউনিয়নের নরেন্দ্রপুর গ্রামের মো. আলমের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সোমবার (৫অক্টোবর) সকাল ১০টার দিকে আলাতুলী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের রানীনগর গ্রাম সংলগ্ন বালির বিলে  খেলতে খেলতে  সকলের অগোচরে ডুবে যায় রহমান। পরে পরিবারের সদস্যরা  খুঁজতে খুঁজতে বিল থেকে তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আলাতুলী ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন বলেন, শিশুটি আলাতুলীর রানীনগর গ্রামে নানাবাড়ি বেড়াতে এসেছিল।  তার নানী ফেরদৌসী বেগম ইউপি সংরক্ষিত আসনের সদস্য।
 সদও থানার অফিসার ইনচার্জ(ওসি) একরামুল হোসাইন বলেন, পুলিশ শিশুটির মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে  আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


এ জাতীয় আরো খবর