সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

গো লা ম ক বি র

  • চাকরিটা স্থায়ী হবে নাকি চলে যাবে
  • ২০২৬-০৯-১৩ ১০:৩৫:৩২

সত্যি কথা বললে চাকরি থাকবে না! 
 কথাটা এখন পুরনো হয়ে গেছে, 
 তাই বলতে হবে মিথ্যা কথা না বললে 
 চাকরি স্থায়ী হবে না বরং 
 এটা বিশেষ অযোগ্যতা বলে বিবেচিত হবে। 

 সম্মানিত প্রিয় পাঠক পাঠিকা, 
 এখন থেকে জানবেন সূর্য পূর্ব দিকে উঠলেও
 ধ্রব সত্যি হলো এখানে এখন সূর্য ওঠেই না!
 সর্বদাই প্রগাঢ় অন্ধকার ঘিরে রয় 
 আমাদের এই সমাজের চর্তুপাশ! 

 আমাদের উন্নয়নের চাকা কেবলই 
 পেছনের দিকেই ঘুরতে থাকে চক্রাকারে, 
 অন্য সব দেশের মতো সামনে এগোয় না! 

  জানেন তো? আমাদের দেশের মানুষেরা
 এখন মব করতে শিখে গেছে, 
 মেটিকুলাস ডিজাইন কী তা জেনেছে, 
 রিসেট বাটন কী তা জেনেছে! 

  এখানে এখন গানের আসর বসানো, 
  প্রেম কিংবা রোমান্টিক বিষয় নিয়ে সিনেমা,
  কবিতা, নাটক ইত্যাদি নিষিদ্ধ ঘোষণা করার
  জন্য একদল তৌহিদী জনতা ঘুম হারাম করে
  ধর্মের দোহাই দিয়ে উঠে পড়ে লেগেছে! 
 এখানে ধর্ষণ, বলৎকার ইত্যাদি ভীষণ 
 জনপ্রিয় বিষয়ে পরিণত করেছে 
 ঐসব একশ্রেণীর তৌহিদী জনতা!

 এখন আপনারই বলুন তো-
 আমার চাকরিটা স্থায়ী হবে নাকি চলে যাবে?


এ জাতীয় আরো খবর