অদ্য ১৩ সেপ্টেম্বর রবিবার বিকেল ৩ টায় ঢাকায় নয়াপল্টনস্থ বিএনপি অফিসে শ্রমিক দল কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সংগঠনের সহ-সভাপতি শ ম জামাল উদ্দিন এর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবুল খায়ের খাজা। সভায় বন্ধ কল কারখানা চালুর ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা এবং নভেম্বর ২০২৬ এ বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের কাউন্সিল/সম্মেলন করার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি মোশাররফ হোসেন খান, শহিদুল ইসলাম, কামাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মফিদুল ইসলাম মোহন, আবু দাউদ দ্বীন মোহাম্মদ, সহ-সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম (লাল), মোঃ রতন মিয়া, সালামত উল্লাহ, আব্দুল মান্নান, গাজী মোঃ মাসুম, সাংগঠনিক সম্পাদক সমশের আলম, (সমশের), অর্থ সম্পাদক রবিউল হক, প্রচার সম্পাদক ওমর ফারুক, সহ-প্রচার সম্পাদক রশিদ আলম (রফিক), সমাজসেবা সম্পাদক মোঃ হানিফ, শিক্ষা, গবেষণা ও প্রকাশনা সম্পাদক আবুল হোসেন, দপ্তর সম্পাদক ফারুক ইকবাল (এ্যাপোলো), মহিলা বিষয়ক সম্পাদিকা সেলিনা আঞ্জুমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম প্রমুখ।