সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

মুক্তাগাছায় ফরহাদ হোসেনকে পেট্রোল ডেলে পুড়িয়ে হত্যা : খুনিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন

  • হানিফ বাংলাদেশী
  • ২০২৬-০৯-১৩ ২২:২২:৫৬

আজ ১৩ সেপ্টেম্বর রোজ রবিবার সকাল ১১ টায় ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে ফরহাদ হত্যা বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে বেকার মুক্তি কর্মসংস্থান আন্দোলন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হানিফ বাংলাদেশী। উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নেতা মূসা প্রমানিক, শ্রমিক দলের নোয়াখালী জেলা সভাপতি হেলাল উদ্দিন, জনজোটের চেয়ারম্যান মুজাম্মেল মিয়াজি, মানবাধিকার কর্মী মিল্লাত হোসেন, আব্দুল্লাহ আল মামুন, মোরছালিন ইসলাম বাবু, শোয়েব, মামুন, আলক চৌধুরী, এড. জিয়াউর রহমানসহ অনেকে।
মানববন্ধনে হানিফ বাংলাদেশী বলেন, গত আগষ্ট মাসের ২৬ তারিখ ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিদ্যুৎ ও গ্যাস সংকট নিয়ে মানববন্ধন করেছি। তখন ফরহাদ হোসেন বক্তব্য দিয়েছেন, তার বক্তব্যে লাইভ হয়েছে, মুক্তাগাছার কিছু মানুষ লাইভ দেখে তার উপর ক্ষুব্ধ ছিলো। বাসায় গিয়ে তার পরিবারকে ধমক দিয়েছে। 
তিনি বলেন, গত ৮ সেপ্টেম্বর পুলিশ হত্যার বিচারের দাবিতে ঢাকায় মানববন্ধন করেছি। তখনও ফরহাদ বক্তব্য দিয়েছেন। বিভিন্ন মিডিয়ায় তার বক্তব্যে প্রচার হয়েছে। ৯ সেপ্টেম্বর রাত ১০ টায় বাসার সামনে কিছু দূবৃর্ত্ত পেট্রোল ডেলে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করে ফরহাদকে। 
হানিফ বাংলাদেশী আরো বলেন, ফরহাদের নেত্রকোনা কলমাকান্দা উপজেলার আত্নীয় রিফাত রুস্তম আলীর মেয়েকে নিয়ে পালিয়ে ফরহাদের বাসায় আসে। রুস্তম আলী তার মেয়েকে ফরহাদের বাসা থেকে নিয়ে যায়। পরে রিফাত, ফরহাদসহ অনেকের নামে মামলা দেয়। রুস্তম আলী তখন ফরহাদকে দেখে নেওয়ারও হুমকি দিয়েছে। স্থানীয় বিএনপির কিছু নেতাও তাকে হুমকি দিয়েছে। বিষয় গুলো তদন্ত করার দাবি করেন হানিফ বাংলাদেশী। অন্যান বক্তারাও ফরহাদ হত্যার বিচার চেয়ে বক্তব্য দিয়েছেন।
 


এ জাতীয় আরো খবর