সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬

শিরোমণি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও গিলাতলা নিবাসী শেখ আব্দুস সবুরের জানাজা সম্পন্ন

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৬-০৯-১২ ২০:১৮:৪৮

ফুলবাড়ীগেট  প্রতিনিধিঃ  ফুলতলা উপজেলার শিরোমণি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী এবং গিলাতলা ৫ নং ওয়ার্ডের গোলাম নগর নিবাসী শেখ আব্দুস সবুর এর নামাজে জানাজা শনিবার সকাল ৯টায় গিলাতলা আহমাদিয়া দাখিল মাদ্রাসায় অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী এবং আত্মীয়-স্বজনসহ বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশ গ্রহণ করেন । জানাজা শেষে তাঁকে স্থানীয় গিলাতলা কেডিএ আবাসিক কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে শিরোমণি বাজার বণিক সমিতির সভাপতি শেখ রেজাউল করিম ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সহ সমিতির সকল সদস্যবৃন্দ ও ব্যবসায়ী মহল এবং স্থানীয় এলাকাবাসী শোক প্রকাশ করেছেন।  তিনি ছিলেন একজন সজ্জন ব্যক্তি এবং সফল ব্যবসায়ী।
এদিকে মরহুম শেখ আব্দুস সবুরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জবেদা কাদের ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব শেখ গোলাম কিবরিয়া মিন্টু। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। 
মরহুম শেখ আব্দুস সবুর দীর্ঘ দিন ধরে শিরোমণি বাজারে সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। পরম করুণাময় আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং তাঁর শোকাহত পরিবারকে এই শোক সহ্য করার ধৈর্য দান করুন।
উল্লেখ্য, শেখ আব্দুর সবুর শুক্রবার বিকালে নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেন। 

 


এ জাতীয় আরো খবর