সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে গোমস্তাপুর উপজেলা চ্যাম্পিয়ন

  • জাকির হোসেন পিংকু
  • ২০২৬-০৯-০৬ ১৮:৫১:১০
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট-২০২৬ এ জেলার গোমস্তাপুর উপজেলা ফুটবল দল পেনাল্টি শ্যুটআউটে ৪-৩ গোলে সদর উপজেলা ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে। নির্ধারিত সময়ে তুমুল প্রতিদ্বন্দিতাপূর্ণ ম্যাচটি গোলশুণ্য থাকার পর জয়-পরাজয় নির্ধারণ পেনাল্টি শ্যুটআউটে গড়ায়। রবিবার(৬ আগষ্ট) বিকালে হাজার হাজার দর্শকে কানায় কানায় পূর্ণ চাঁপাইনবাবগঞ্জ জেলা ষ্টেডিয়ামে (নতুন) ম্যাচ শেষে সন্ধ্যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার মো.ইউসুফ আলী। জেলা প্রশাসক আবু ছালেহ মো.মুসা জঙ্গীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ^াস, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উজ্জল কুমার ঘোষ প্রমুখ। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে এবং এরফান গ্রুপের পৃষ্ঠপোষকতায় টূর্ণামেন্ট সেরা খেলোয়াড় হন সদর উপজেলার নাসির। ৫টি করে গোল করে টূর্ণামেন্টে সর্বোচ্চ গোলদাতা হন সদরের ওমর ও গোমস্তাপুরের প্রনয়। ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ হন গোমস্তাপুরের ১২ নং জার্সিধারী আবু বক্কর। এর আগে ২১ আগষ্ট জেলার ৫টি উপজেলা দল নিয়ে লীগভিত্তিক টূর্ণামেন্টটি শুরু হয়। টূর্ণামেন্টে প্রত্যেক উপজেলা প্রত্যেক উপজেলার মুখোমুখি হয়।

এ জাতীয় আরো খবর