চাঁপাইনবাবগঞ্জে প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে লালন সাঁইজির ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে সাধুসঙ্গ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২৩ অক্টোবর) বিকালে জেলা শিল্পকলা একাডেমিতে চাঁপাই বাউল ভক্তকুল নামে স্থানীয় একটি সংগঠন এই অনুষ্ঠান আয়োজন করে।
অনুষ্ঠানের শুরুতে সাধু শাহজাহান চিশতীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন জনপ্রিয় লোকজ নানা-নাতির গম্ভীরা গানের শিল্পী মাহবুবুল আলম, কবি আনিফ রুবেদ, আলাউদ্দিন সাধু,হুমায়ুন সাধু, তানভীর সাধু প্রমুখ। স্বাগত বক্তব্য দেন আয়োজক সংগঠনের আহব্বায়ক ভক্ত কাওসার রিপন।
বক্তরা লালনের বাণী,জীবন দর্শণ ও চেতনা নিয়ে আলোচনা করেন। তাঁরা মানবতা,সাম্য ও অসাম্প্রদায়িকতা নিয়েও আলোচনা করেন। আলোচনায় উঠে আসে লালনের গান ও দর্শন।
সন্ধ্যায় সঙ্গীত পরিবেশন করেন আবুল কালাম ভান্ডারী, ইসমাইল ভান্ডারী, ইমন ভান্ডারী,শফিকুল ইসলাম, তাজ মোহাম্মদের নেতৃত্বে মহানন্দা শিল্পীগোষ্ঠীর শিল্পী সহ অনান্য শিল্পীরা। একক ও দলীয় লালন সঙ্গীতে মুখরিত হয় মঞ্চ।
অনুষ্ঠানটি জেলার বিভিন্ন এলাকা থেকে আসা সাধু,বাউল, ভক্তদের মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার সাংস্কৃতিক ব্যক্তিবর্গ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।