শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬

জলঢাকা কাজিরহাট পন্ডিত পাড়ায় মাদক ও জুয়া বিরোধী আলোচনা সভা, চারা বিতরণ

  • জামিয়ার রহমান,
  • ২০২৬-০৯-০৩ ০০:০৭:৪২

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর জলঢাকায় স্বপ্নময় মানব কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদক ও জুয়া বিরোধী আলোচনা সভা এবং চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলার মধ্য কাজীরহাট এলাকায় স্বপ্নময় পরিবারের অফিসে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব জনাতুল ফেরদৌস হ্যাপি। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা থানার অফিসার ইনচার্জ মো. নাজমুল আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুজ্জামান, জলঢাকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুর রহমান (বিএসসি)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রচার সম্পাদক, বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী অধ্যাপক ছন্দের হোসেন, জলঢাকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সফল মেয়র ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী, জলঢাকা পৌরসভার আমির মাওলানা মোজাম্মেল হক, জলঢাকা প্রেস ক্লাবের সভাপতি কামরুজ্জামান, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহজাহান কবির লেলিন, মধ্য কাজীরহাট মহিলা হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা পরিচালক ও সমাজকর্মী আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হারুনর রশীদ হারুন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বপ্নময় মানব কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল বিপ্লব। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সদস্য আব্দুল মুমিন আলম, মারুফ হোসেন মুরাদ ও নায়ন ইসলাম।
আলোচনা সভায় বক্তারা মাদক ও জুয়ার ভয়াবহতা তুলে ধরে যুবসমাজকে এসব ক্ষতিকর কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান জানান। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে উপস্থিতদের মাঝে বিভিন্ন প্রজাতির চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।


এ জাতীয় আরো খবর