শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬

সিভিল এভিয়েশন নিরাপত্তা শাখার রেজাউল হকের অবসরজনিত বিদায় সংবর্ধনা

  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২৬-০৯-০২ ২৩:৫৮:৩৪

সিভিল এভিয়েশন নিরাপত্তা শাখার নিরাপত্তা সুপারভাইজার রেজাউল হকের অবসরজনিত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে সহকর্মীরা তাঁর দীর্ঘ কর্মজীবনের দায়িত্বশীলতা, আন্তরিকতা ও কর্মনিষ্ঠার কথা স্মরণ করেন।
বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘সি’ শিফটের ইনচার্জ নিরাপত্তা কর্মকর্তা রবিন দেওয়ান এবং নিরাপত্তা সুপারভাইজার শহীদুল ইসলাম খন্দকারসহ সিভিল এভিয়েশনের বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীরা।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল এভিয়েশন বাংলাদেশ (সিএএবি)-এর অবসরপ্রাপ্ত নিরাপত্তা শাখার কর্মকর্তা-কর্মচারীদের সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নেছার উদ্দিন।
আলোচনা পর্বে বক্তারা রেজাউল হকের কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর অবসর-পরবর্তী জীবনের সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। একই সঙ্গে কর্মজীবনে তাঁর সহকর্মীদের সঙ্গে গড়ে ওঠা আন্তরিক সম্পর্ক ও পেশাগত অবদানের কথাও স্মরণ করা হয়।
অনুষ্ঠানে বিদায়ী নিরাপত্তা সুপারভাইজার রেজাউল হকের হাতে সম্মাননা ও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়ার মধ্য দিয়ে তাঁর কর্মজীবনের প্রতি শ্রদ্ধা জানানো হয়।


এ জাতীয় আরো খবর