সোমবার, আগস্ট ৩১, ২০২৬

টাঙ্গাইলে নৈতিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা

  • আব্দুস সাত্তার,
  • ২০২৬-০৮-৩০ ২৩:১৮:১৬
ছবি: সংগৃহীত।

প্রতিনিধি টাঙ্গাইল:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নারান্দিয়া টিআরকেএন স্কুল অ্যান্ড কলেজে নৈতিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ আগস্ট) বিদ্যালয় মাঠে স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মোহর আলীর সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার।
সভায় প্রধান আলোচক ছিলেন কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ূম খান সিদ্দিকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম আমির হোসেন, এলেঙ্গা লুৎফর রহমান মতিন মহিলা কলেজের সভাপতি জাহিদুর রহমান, কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা, কলেজ পরিচালনা পরিষদের সভাপতি লুৎফর রহমান চৌধুরীসহ শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সভায় বক্তারা শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা, মাদক থেকে দূরে রাখা এবং বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার, শিক্ষক ও সমাজের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
পরে শিক্ষার্থী ও শিক্ষকদের সমন্বয়ে মাদকবিরোধী একটি মিছিল বের করা হয়। মিছিলটি স্থানীয় বাজারসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

 


এ জাতীয় আরো খবর