সোমবার, আগস্ট ৩১, ২০২৬

তানযীমুল উম্মাহ গার্লস হিফয মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

  • মাহবুবুর রহমান মুন্না,
  • ২০২৬-০৮-৩০ ২১:৫৯:২০

উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে তানযীমুল উম্মাহ তানযীমুল উম্মাহ গার্লস হিফয মাদরাসা খুলনা শাখার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ আগস্ট) খুলনা প্রেসক্লাব ব্যাংকুয়েট হলে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ডিরেক্টর আ,খ,ম মাছুম বিল্লাহ এর সভাপতিত্বে ও তানযীমুল উম্মাহ গার্লস হিফয মাদরাসা খুলনা শাখার ব্রাঞ্চ কো-অর্ডিনেটর মো. ছাইফুল্লাহ এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নেসারিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তালিমুল মিল্লাত কামিল মাদরাসার অধ্যক্ষ এ এফ এম নাজমুস সউদ ও তানযীমুল উম্মাহ মাদরাসার খুলনা শাখার পরিচালনা কমিটির সদস্য আব্দুল্লাহ আল ফারুক। প্রধান বক্তা ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ড. মিম আতিকুল্লাহ। এসময় তানযীমুল উম্মাহ মাদরাসার খুলনা শাখা প্রধানরা, সুধীজন, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত, ইসলামী সংগীত, পুরস্কার বিতরণ ও বৃত্তিপ্রাপ্ত ছাত্রীদের অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

 


এ জাতীয় আরো খবর