সোমবার, আগস্ট ৩১, ২০২৬

কাদের গণি চৌধুরীকে বাসস এর এমডি নিয়োগে মফস্বল সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন

  • বদিউল আলম চৌধুরী
  • ২০২৬-০৮-৩০ ২২:১০:০৫

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গণি চৌধুরীকে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হিসেবে নিয়োগ দেওয়ায় অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিআরজেইউ), জাতীয় প্রেস ক্লাব,ঢাকা সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নসহ অনেক সাংবাদিক সংগঠনের নেতারা।
এ উপলক্ষে রোববার (৩০ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সাংবাদিকদের পক্ষ থেকে সম্বর্ধনার আয়োজন করেন জাতীয় প্রেস ক্লাবের সদস্য মোঃ মোশাররফ হোসেন ও মোঃ নিজাম উদ্দিন (দরবেশ নিজাম)।
আয়োজিত সাংবাদিকদের সংবর্ধনা অনুষ্ঠানে কাদের গণি চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব, দৈনিক সকালের দর্পণ এর নির্বাহী সম্পাদক শেখ মোহাম্মদ তাজুল ইসলাম ও দপ্তর সম্পাদক মোহাম্মদ বদিউর আলম চৌধুরী।
অনুষ্ঠানে সাংবাদিক নেতারা বলেন, কাদের গণি চৌধুরীর দীর্ঘ সাংবাদিকতা জীবন, সাংগঠনিক দক্ষতা ও পেশাগত অভিজ্ঞতা রয়েছে। বিএসএসের মতো দেশের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হিসেবে তাঁর নিয়োগ সাংবাদিকতা অঙ্গনের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
সাংবাদিক নেতারা আরও বলেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা, অধিকার ও কল্যাণে বিএসএস আরও কার্যকর ভূমিকা রাখবে-এটাই প্রত্যাশা। একই সঙ্গে দেশের গণমাধ্যমের স্বাধীনতা,বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে নতুন নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
ফুলেল শুভেচ্ছা বিনিময়ের সময় উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ কাদের গণি চৌধুরীকে তাঁর নতুন দায়িত্বের জন্য অভিনন্দন জানান এবং বিএসএসের কার্যক্রমকে আরও গতিশীল ও আধুনিক করতে তাঁর সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম, ডিইউজের যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার, বিএফইউজের সহ-সভাপতি এ কে এম মহসিন ও মোদাব্বের হোসেন, বিএফইউজে’র দপ্তর সম্পাদক মো. আবু বকর, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মোরসালিন নোমানী, জাতীয় প্রেস ক্লাবের সদস্য এম মোশাররফ হোসেন, মো. নিজাম উদ্দিন, রিয়েল নোমানসহ সাংবাদিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সাংবাদিক নেতারা কাদের গণি চৌধুরীর নতুন দায়িত্বে সফলতা কামনা করে বলেন, তাঁর নেতৃত্বে বাংলাদেশ সংবাদ সংস্থা দেশের সাংবাদিকতা ও সংবাদ পরিবেশনে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


এ জাতীয় আরো খবর