রবিবার, আগস্ট ৩০, ২০২৬

অ র্চ না মা লা কা র

  • নারী অধিকার
  • ২০২৬-০৮-৩০ ০৯:০৩:৩৪

চারিদিকে সভা মিছিল --- মানব বন্ধন
চাই নারী অধিকার ,
মনে মনে নিজেকে নিজেই দিই ধিক্কার --
সব যেন পাগলের প্রলাপ, নারী তো নারীরই শিকার
আগে নারীতে নারীতে যে জট করো তার প্রতিকার
তারপরে দাবী করো নারীর অধিকার। ।
পুরুষশাসিত সমাজে নারীর কঠিন কাজ
পুরুষকেও শাসন করে নারী --- হোক না সে মহারাজ।
আজ যে বধূ কাল সে-ই হবে শাশুড়ী,
ননদ সে-ও হবে কারো বাড়ির বধূ
এরাই করে সংসারে কাদা ছোড়াছুড়ি।
পুরুষ সে তো মহারাজ
সুযোগ পেলেই পরবে মাথায় তাজ।
তাকে কেন দিতে হবে সুযোগ
আগে নারীরাই করো সমাধান, করো ভাগ-যোগ।


এ জাতীয় আরো খবর