রবিবার, আগস্ট ৩০, ২০২৬

‎র ফি কু ল ই স লা ম

  • বর্ষার ব্রতে শরৎ হাসে
  • ২০২৬-০৮-৩০ ০৯:১০:৪২

‎‎শরৎ আসবে বলেই
‎আষাঢ়-শ্রাবণ দু'টি মাস কেঁদেছে ব্রতের মতো-
‎ব্রততী কন্যার চোখের জলে ধুয়েছে উঠোন
‎যেমন পার্বতী কেঁদেছিল শিবের তপস্যায়,
‎এমনি করেই কেঁদেছে অনন্তকাল -
‎নিভৃত বুকে বুনেছে কাশফুলের চামর
‎নদীর বুকে শুভ্র শাপলা, ভাটিয়ালি সুর।

‎এই কান্নার রহস্য বুঝতে হলে
‎একবার যেতে হবে তৃষার দেশে ।
‎যেখানে মানুষের দীর্ঘশ্বাস থেকে মেঘের জন্ম হয়।

 


এ জাতীয় আরো খবর