রবিবার, আগস্ট ৩০, ২০২৬

তি তা স

  • জলছবি
  • ২০২৬-০৮-৩০ ০৮:৫৫:১২

যদি দাবানল ছড়িয়ে পড়ে,তা নেভানো বলো কার সাধ্যি!
সেতো পুড়বেই সব ছারখার করবেই ।
হৃদয়ে যখন আগুন লাগে
চোখে মেঘেরা ভীড় করে।
ভালোবাসার শহরে 
মুষলধারায় বৃষ্টি নামে
চোখে চোখ রেখে সে মেঘ কেটে যায় লোনা জলে।
নদী হয়ে বয়ে যায়...
মিশে যায় মোহনাতে,
হৃদয়ে মেশে জোছনার আলো।

কিন্তু কারো কারো চোখে কেবলই ঘনঘটা 
কান্নার পলি জমে হৃদে 
বুকের বামেতে গড়ে ওঠে দুঃখের বদ্বীপ
বোবা ঠোঁটে নতুন কাব্য রটে
চোখের মধ্যেও কিছু অজানা ভাষা ফোটে।

ভাবনারা সব ভিড় করে আসে স্মৃতি হয়ে 
বুকের ভেতর পুষে রাখা অবাঞ্ছিত ক্ষত
ভেতরটা মরুভূমি
 ভালোবাসার ভীষণ রকম অভাব।
আসলেই...জল ছবিতে রং লাগিয়ে
মন ভেজানোই স্বভাব।।
 


এ জাতীয় আরো খবর