শুক্রবার, আগস্ট ৭, ২০২৬

কোম্পানীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীতে ১১ দলীয় ঐক্য জোট গণমিছিল

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৬-০৮-০৬ ০৯:৩৬:৩৯

কোম্পানীগঞ্জ প্রতিনিধি।
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ্যে নোয়াখালীর কোম্পানীগঞ্জে, ১১ দলীয় ঐক্য জোটের আয়োজনে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে,​গণমিছিলটি বসুরহাট উপজেলা জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে এসে এক বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। মিছিলে জামায়াতের বিপুলসংখ্যক নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ অংশ নেন।
বসুরহাট জিরো পয়েন্টে,বসুরহাট পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোশাররফ হোসাইনের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা এবিএম হেলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত ​সমাবেশের প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা জামায়াতে ইসলামীর সূরা সদস্য অধ্যক্ষ বেলায়েত হোসেন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মিজানুর রহমান,
চরপার্বতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোহাম্মদ হানিফ আনসারী, এসিপির উপজেলার মুখপাত্র ফাহমিদুল ইসলাম মাহিন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জিয়াউল হক জিয়া,পৌরসভা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা আবু ইউছুপ মো: ইয়াকুব,পৌরসভা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী মাওলানা ইয়াকুব হোসাইন।
এসময় আরো উপস্থিত ছিলেন,আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মহিউদ্দিন, সিরাজপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর আবুল হাশেম, উপজেলা মসজিদ মিশনের সভাপতি মাওলানা মোহাম্মদ শাহজাহান, চরকাঁকড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুস সুমন, চরএলাহী জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আইয়ুব আলী,রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জসিমউদদীন প্রমূখ।
​বক্তারা তাদের বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন এবং বীর শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একই সাথে বক্তারা অবিলম্বে 'জুলাই সনদ' বাস্তবায়ন এবং একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং গণভোটের গণরায়কে অবিলম্বে বাস্তবায়ন করতে হবে, অন্যথায় জনগণকে সাথে নিয়ে এই দাবি আদায় করা হবে। 

 


এ জাতীয় আরো খবর