বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তবর্তী পদ্মার চরে ১২শত মানুষ ও ২ শতাধিক গবাদিপশুকে বিনামূল্যে চিকিৎসা প্রদান

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৭-২১ ২৩:০৬:১২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সীমান্তবর্তী পদ্মা নদীর দূর্গম চরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উদ্যেগে পরিচালিত মেডিক্যাল ক্যাম্পে ১২ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ এবং ২ শতাধিক গবাদিপশুকে বিনামূল্যে বিশেষজ্ঞ  চিকিৎসা সেবা দেয়া হয়েছে। এ সময় বিনামূল্যে ওষুধও প্রদান করা হয়। মঙ্গলবার(২১ জুলাই) সকাল থেকে দিনব্যাপী  নারায়নপুর ইউনিয়নের মাহমুদা মতিউল্লাহ উচ্চ বিদ্যালয়ে ভেটেরিনারী চিকিৎসক সহ ৮ জন বিজিবি ও বেসমারিক বিশেষঞ্জ চিকিৎসকের একটি দল এই চিকিৎসা সেবা প্রদান করেন।
মূল ভূখন্ড থেকে পদ্মায় বিচ্ছিন্ন জোহরপুর বিওপির আওতাধীন এলাকায় ইঞ্জিনচালিত নৌকার প্রায় ১ ঘন্টার পথ এই চরের চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা নিতে আশপাশে কোন সরকারি চিকিৎসা কেন্দ্র বিহীন বিভিন্ন চর থেকে অসহায় ও দূ:স্থ রোগিরা উপস্থিত হন।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের(৫৩বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান বলেন, এ ধরণের উদ্যোগ স্বাভাবিক  নাগরিক সুবিধাবঞ্চিত সীমান্তবাসীদের মাঝে বিজিবির প্রতি বিশ^াস ও আস্থা বৃদ্ধি করবে। দূর্গম চরাঞ্চলের মানুষের বাড়ির দোরগোড়ায়  বড় আকারের এরকম চিকিৎসা সেবা  সীমান্তবাসীদের মাঝে ব্যাপক সাড়া ফেলবে বলেও তিনি আশা প্রকাশ করেন। তিনি আরও বলেন, দেশ রক্ষার পাশাপাশি বিজিবি সর্বদা সর্বাবস্থায় সীমান্তবাসীদের পাশে রয়েছে।
ব্যাটালিয়নের নিজস্ব অর্থায়নে ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন বিজিবি রাজশাহী সেক্টরের নিজস্ব চিকিৎসক, ৫৩ বিজিবি এবং চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়নে(৫৯বিজিবি) নিয়োজিত দু’জন বেসামরিক চিকিৎসক, চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের একজন চক্ষু বিশেষজ্ঞ,জেলা হাসপাতলের একজন করে গাইনি ও শিশু বিশেষজ্ঞ, জেলা পশু হাসপাতালের একজন ভেটেরিনারী চিকিৎসক।
ক্যাম্পে ৫৩ বিজিবি উপ-অধিনায়ক মেজর সাজ্জাদুর রহমান সহ বিভিন্ন পদমর্যাদার বিজিবি সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।


এ জাতীয় আরো খবর