বুধবার, জুলাই ১৫, ২০২৬

কুড়িগ্রামে ধরলা নদীর ভাঙনের কবলে শত শত বাড়ীঘর ও আবাদি জমি

  • মোঃ ইউনুস আলী কুড়িগ্রাম
  • ২০২৬-০৭-১৪ ১৭:৪১:০৯

কুড়িগ্রাম জেলার কুড়িগ্রাম  সদর উপজেলার অন্তর্গত পাঁচগাছি ইউনিয়নের চর কদমতলা ও চর নওয়াবশ গ্রামের বুক চিরে চলে গেছে ধরলা নদী, এই নদীটির আয়তন কম হলেও দশকের পর দশক ধরে এই  চর নওয়াবশ ও চর কদমতলা নামক অঞল গুলো নদীর ভাঙনের কবলে পরে শত শত একর আবাদি জমি নদী গর্ভে বিলিন হয়ে যায়। গতকাল  সোমবার সকালে চর নওয়াবশ ও চর কদমতলা গ্রামে এসে দেখা গেছে সেখানে নদীর ভাঙনের ফলে ভেসে আসা বাড়ীঘরের ধ্বংস বশেষ গুলো সংগ্রহ করতে এখানকার স্থানীয়রা ব্যস্ত সময় পার করছে। এখানকার স্হানীয় বাসিন্দা মোঃ নুরনবী মিয়া( ৫৬) জানান যে, আমার নিজের  বাড়ীঘর এই নদী প্রায় আটবার ভেঙ্গেছে, আমরা এখন নিঃস্ব প্রায়,আবাদি জমিজমা সব এই নদীর গর্ভে বিলিন হয়ে গেছে, তাই বেঁচে থাকার তাগিদে এই নদীর ধারে ঘর বেধে এই নদীতে মাছ ধরে কোনরকমে জীবন অতিবাহিত করছি।  নদীতেও তেমন মাছ পাওয়া যায় না, কারণ এই নদীটির দক্ষিনে গভীরতা কম হওয়ায় দক্ষিণ পুর্বে অবস্হিত ব্রহ্মপুএ নদীতে বেশিরভাগ মাছের আবাসস্থল হওয়ায় ধরলা নদীতে মাছ তেমন পাওয়া যায়না ফলে ধরলা পাড়ের মানুষ অনাহারে- অর্ধআহারে জীবিকা নির্বাহ করছে।চর অঞ্চলের পিছিয়ে পড়া সুবিধা বঞ্চিত হত দরিদ্র জনগোষ্ঠীর এই দুঃখ দূর্দশা দেখার কেউ নেই।যুগ যুগ ধরে এ রকম বহু  চর অঞলের মানুষ দরিদ্র  থেকেই গেছে। এসব অঞ্চলে নেই কোন রাস্তা ঘাট শিক্ষা ও চিকিৎসা ব্যবস্হা।  অবিলম্বে এসব অঞ্চলের মানুষকে  নদীর কবল থেকে রক্ষা করতে এখানকার স্থানীয় বাসিন্দারা জোর দাবি জানান। 

 


এ জাতীয় আরো খবর