শুক্রবার, জুলাই ১০, ২০২৬

প্রফেসর কামরুন নাহার হারুনকে গ্লোবাল এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশনের সম্মাননা প্রদান

  • সালাম মাহমুদ:
  • ২০২৬-০৭-০৯ ১৯:৫১:২২

বিশিষ্ট শিক্ষাবিদ ও স্ট্র্যাটেজিক মার্কেটিং লিডার প্রফেসর কামরুন নাহার হারুন সম্প্রতি হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশ-এর এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর পদে পদোন্নতি লাভ করায় তাঁকে সম্মাননা স্মারক প্রদান করেছে গ্লোবাল এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশন।
সংগঠনের মহাসচিব সালাম মাহমুদ এবং অর্থ সম্পাদক হাফিজ রহমান তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় সাংবাদিক তকী উদ্দীন মোহাম্মদ আকরামুল্লাহ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে গ্লোবাল এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশন অর্থ সম্পাদক হাফিজ রহমান- প্রফেসর কামরুন নাহার হারুনের পেশাগত দক্ষতা, সততা, দূরদর্শী নেতৃত্ব এবং দীর্ঘ কর্মজীবনের অসামান্য অবদানের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, তাঁর এই পদোন্নতি তাঁর নিষ্ঠা, মেধা ও কর্মদক্ষতার যথার্থ স্বীকৃতি।
মহাসচিব সালাম মাহমুদ বলেন, প্রফেসর কামরুন নাহার হারুন ম্যাডামের প্রজ্ঞা ও দূরদর্শী নেতৃত্বে হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশ আগামী দিনে আরও সাফল্য, উৎকর্ষ ও সমৃদ্ধির নতুন দিগন্ত উন্মোচন করবে।

 


এ জাতীয় আরো খবর