শনিবার, জুলাই ৪, ২০২৬

নাচোলে মোটরসাইেেকল থেকে ছিটকে পড়ে গৃহবধু নিহত, আহত ১

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৭-০২ ২৩:৪৬:৩১
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় নিয়ন্ত্রণ হারানো মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে সাদিয়া ওরফে আফরিন(১৭) নামে এক গৃহবধু নিহত হয়েছেন। তিনি রাজশাহীর তানোর উপজেলার হাপানিয়া গ্রামের মো. বারিউলের স্ত্রী। একই ঘটনায় আহত হয়েছেন নিহতের ননদ এবং ওই মোটরসাইকেলের অপর আরোহি আসমা বেগম(১৮)। তাঁকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবেই একই ঘটনায় প্রায় অক্ষত অবস্থায় রক্ষ্ াপেয়েছেন আসমার স্বামী এবং ওই মোটরসাইকেলের চালক মোশারফ হোসেন। পরিবার ও পুলিশ সুত্র জানায়,গত বৃহস্পতিবার (২জুন) দুপুর ১টার দিকে নেজামপুর ইউনিয়নের স্বপ্নপল্লী দোগাছি মোড় এলাকায় নির্মিয়মান সড়কে দূর্ঘটনাটি ঘটে। পরিবার সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পালশা গ্রামে মোশারফের বাড়ি থেকে একই মোটরসাইকেলে ৩ জন নাচোল হয়ে হাপানিয়া যাবার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়কে ছিটকে পড়ে হতাহতের ঘটনা ঘটে। ঘটনার পর আহতাবস্থায় তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেবার পথে আফরিন মারা যান। মাত্র ৪ মাস পূর্বে আফরিনের বিয়ে হয়। নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ ঘটনাটি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনার সংবাদ পাবার পর বিস্তারিত তদন্ত শুরু করেছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীণ।

এ জাতীয় আরো খবর