বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬

চাঁপাইনবাবঞ্জে ঐতিহাসিক সাঁওতাল বিদোহ দিবস উদযাপন

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৬-৩০ ২২:০১:১৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে  বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের ১৭১তম  বার্ষিকী উদযাপিত হয়েছে।  মঙ্গলবার(৩০জুন) দুপুরে জেলার গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের দেওপুরা খরপা মাঠে শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আশপাশের ২৫টি ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের গ্রামের নারী ও পুরুষরা অংশ নেন। যৌথভাবে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের পারগানা পরিষদ,বাইসি পরিষদ,দিঘরী পরিষদ সহ আরও কয়েকটি সংগঠন অনুষ্ঠানগুলো আয়োজন করে।
দুপুর সাড়ে ১২টার দিকে ঢোল,মাদল,তীর-ধনুক নিয়ে নিজস্ব সাজে তিন শতাধিক মানুষ শোভাযাত্রা শুরু করেন। শোভাযাত্রা শেষে জাতীয় আদিবাসী পরিষদ সভাপতি বিচিত্রা তির্কির সভাপতিত্বে মূল আলোচনা করেন ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের নেতা বঙ্গপাল সর্দার।
বক্তরা বলেন, সাঁওতাল বিদ্রোহ তৎকালীন উপমহাদেশে বিট্রিশ বিরোধি আন্দোলনগুলোর অন্যতম। ব্রিটিশ সামাজ্রবাদের বিরুদ্ধে সশ¯্র সংগ্রাম।  এ আন্দোলন সাঁওতালরা শুরু করলেও তা ধীরে ধীরে সকল ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ছড়িয়ে পড়ে। এমনকি এতে যোগ দেন বাঙ্গালী, বিহারী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।  বক্তরা আরও বলেন, এ সংগ্রাম ছিল অধিকার আদায়ের সংগ্রাম। সিধু ও কানু নামে দুই বীর  ওই আন্দোলনে নেতৃত্ব দেয়ায় দিবসটি  সিধু-কানু দিবস বলেও বলেও পালিত হয় বলে জানান বক্তরা।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার  বরেন্দ্রাঞ্চল জুগিডাইং এলাকাতেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করেন ক্ষুদ্র নৃগেষ্ঠীর মানুষরা।   

 


এ জাতীয় আরো খবর