মঙ্গলবার, জুন ৩০, ২০২৬

রাহির ডায়েরি-৫

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০৬-২৯ ২১:২৮:১৯

যে গাছটি আমাকে ছায়া দিয়েছিল

আজ দুপুরে স্কুল থেকে ফিরতে ফিরতে খুব ক্লান্ত লাগছিল। রোদ এত গরম ছিল যে হাঁটতেই কষ্ট হচ্ছিল। আমি রাস্তার পাশে একটি বড় গাছের নিচে গিয়ে দাঁড়ালাম। মুহূর্তেই ঠান্ডা বাতাস যেন আমাকে জড়িয়ে ধরল।
আমি গাছটার দিকে তাকিয়ে ভাবলাম,সে তো আমাকে চেনে না। তবু আমাকে ছায়া দিল। তখন বটদাদুর কথা মনে পড়ল-'গাছেরা কিছু চায় না,শুধু দিতে জানে।'
আমি আলতো করে গাছের গায়ে হাত রাখলাম। মনে হলো,সে যেন নীরবে বলছে,'তুমিও একদিন কারও উপকার করো।'

রাহির ছোট্ট উপলব্ধিঃ
যে মানুষ অন্যকে সাহায্য করে, সে গাছের মতোই পৃথিবীকে সুন্দর করে তোলে।

আজকের সবুজ কাজঃ
আজ অন্তত একটি গাছে পানি দাও বা তার আশপাশ পরিষ্কার করো।

আজকের প্রশ্নঃ
তোমার সবচেয়ে প্রিয় গাছ কোনটি?

-রাহি


এ জাতীয় আরো খবর