সোমবার, জুন ২৯, ২০২৬

সব প্রতিকূলতাকে জয় করে সফল নারী উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করেছেন নাসরিন খন্দকার

  • মো: মফিদুল ইসলাম সরকার
  • ২০২৬-০৬-২৯ ১৫:০৪:৫৪

দীর্ঘদিন অসুস্থতার সঙ্গে লড়াই করার পর সকল প্রতিকূলতাকে জয় করে সফল নারী উদ্যোক্তা হিসেবে নিজের অবস্থান তৈরি করেছেন নাসরিন খন্দকার।
নাসরিন খন্দকারের পিতা মানিক খন্দকার এবং মাতা রহিমা খন্দকার। বাবা-মায়ের হাত ধরেই তিনি টেইলারিং পেশার সঙ্গে পরিচিত হন এবং ধীরে ধীরে এ খাতে নিজের দক্ষতা গড়ে তোলেন।
তিনি ইডেন কলেজ থেকে ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতকোত্তর (মাস্টার্স) সম্পন্ন করার পর পূর্ণাঙ্গভাবে এই পেশায় যুক্ত হন। মাত্র ৭০ হাজার টাকা মূলধন দিয়ে তিনি তাঁর ব্যবসা শুরু করেন। পরবর্তীতে তাঁর স্বামী আরও ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন, যা তাঁর ব্যবসার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অদম্য পরিশ্রম, ধৈর্য ও আত্মবিশ্বাসের মাধ্যমে নাসরিন খন্দকার আজ একজন সফল নারী উদ্যোক্তা হিসেবে পরিচিতি লাভ করেছেন। ভবিষ্যতে তিনি তাঁর ব্যবসাকে আরও সম্প্রসারণ করে দেশের অন্যতম সফল উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেন।


এ জাতীয় আরো খবর