চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ নিউমার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে সম্পূূর্ণ ভস্মীভুত এবং আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে অন্তত: ৬টি রেডিমেড গার্মেন্টসের দোকান। এছাড়া আশপাশেরও কয়েকটি দোকানও আগুন,তাপ এবং আগুন নেভানোর পানিতে কিছু ক্ষতিগ্রস্থ হয়েছে। এদিকে অগ্নিকান্ডে প্রায় ৬ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে নিউমার্কেট মালিক সমিতি। এর মধ্যে ‘রাজশাহী ষ্টোর’ নামে বড় একটি দোকানেরই প্রায় সাড়ে ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন এর মালিক।
ফায়ার সার্ভিস বলছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাজশাহী ষ্টোর নামের অভিযাত একটি গামেন্টস দোকানে বৈদ্যূতিক গোলোযোগ বা শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এরপরে আগুন আশপাশের ছোট,বড় দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এছাড়া গার্মেন্টস পন্য দাহ্য পদার্থ হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনে দোকানগুলোর বেশ অনেক মালামাল ও অনান্য সামগ্রীর ক্ষতি হয়েছে স্বীকার করলেও এর পরিমান তাৎক্ষনিকভাবে বলতে পারেন নি ফায়ার সার্ভিস কর্মকর্তারা। তাঁরা বলেন, ক্ষয়ক্ষতি নিরুপনে কাজ শুরু হয়েছে।
বুধবার(২৪জুন) সকাল ৮টার দিকে নিউমার্কেটের দোতলায় অবস্থিত রাজশাহী গার্মেন্টস নামে ৩টি ঘরের বড় একটি দোকানে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তখন মার্কেট বন্ধ ছিল। এরপরই আগুন পাশের চাঁপাই ষ্টোর, উৎসব জেণ্টস,মাহিন গামেন্টস সহ অনান্য দোকান আশপাশের বারান্দায় ছড়িয়ে পড়ে।
রাজশাহী আঞ্চলিক ফায়ার সার্ভিস ষ্টেশনের সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক বলেন, সকাল সাড়ে ৮টার দিকে আগুনের খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশনের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। তবে আগুন ভয়াবহ হওয়ায় জেলার শিবগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশন থেকে আরও ২টি ও নাচোল থেকে আরও একটি ইউনিট এসে ৬টি ইউনিট মিলিয়ে সকাল সাড়ে ৯টার দিকে আগুন প্রাথমিকভাবে নিয়ন্ত্রণ হয়। সকাল সাড়ে ১১টার দিকে প্রায় ৩ ঘন্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
এদিকে ফায়ার সার্ভিসের সহাকারী পরিচালক অভিযোগ করেন, নিউমার্কেটের মত গুরুত্বপূর্ণ এলাকায় পানির উৎস না থাকায় আগুন নেভাতে দেরি হয় ও বেগ পেতে হয়। এসব স্থাপনার নিকটে পানির ব্যবস্থা থাকা উচিত বলেও জানান তিনি।
নিউমার্কেট মালিক সমিতি সাধারণ সম্পাদক আব্দুল মতিন বলেন, আগুন শুধু গার্মেন্টস মালামাল নয়। ক্ষতি করেছে মার্কেট অবকাঠামো, ডেকোরেশন, এসি সহ বৈদ্যূতিক যন্ত্রপাতি ও ওয়্যারিং, ফার্নিচার সহ মালামালের। বিরেষ্ফারিত হয়েছে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র। লেলিহান অগুনের তাপে দোতলার বেশ দূর নিয়ে রাজশাহী ষ্টোরের দুপাশের ও সামনের সারির অনেকগুলো দোকনের সামনে দিক ও বারন্দায় রাখা মালপত্র ক্ষতিগ্রস্থ হয়েছে। আগুন এত তীব্র ছিল যে, হ্যান্ড ফায়ার এষ্টিংগুইসারগুলো (হাতে ব্যবহৃত আগুন নেভানের সিলিন্ডার) তেমন কাজে আসে নি। নিউমার্কেট বন্ধ ঘোষণা করা হয়েছে। দোকানগুলো বীমাকৃত বলেও জানান তিনি।
সর্বোচ্চ ক্ষতিগ্রস্থ রাজশাহী ষ্টোরের মালিক শফিকুল ইসলাম বলেন, তাঁর দোকানের গামেন্টস পণ্য, নগদ টাকা সহ সবমিলিয়ে প্রাথমিকভাবে সাড়ে ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে। এতে নি:স্ব হবার কথা জানিয়েছেন মার্কেটের পুরাতন ব্যবসায়ী শফিকুল।
ঘটনাস্থলে পুলিশ সুপার গৌতম কুমার বিশ^াসের নেতৃত্বে পুলিশ, র্যাব উপস্থিত ছিল। জেলা পরিষদ প্রশাসক সাবেক এমপি হারুনুর রশিদ সহ রাজনৈতিক নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।