রবিবার, জুন ২১, ২০২৬

বসুরহাট একাডেমীর অভিভাবক সমাবেশ ও বার্ষিক পুরস্কার বিতরণ

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৬-০৬-২০ ২২:৪১:১৩

 কোম্পানীগঞ্জ(নোয়াখালী)প্রতিনিধি।
নোয়াখালীর কোম্পানীগঞ্জে,মরহুম খাজা আবুল খায়েরের প্রতিষ্ঠিত,বসুরহাট একাডেমীর অভিভাবক সমাবেশ ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। 
শনিবার সকাল ১১ টার সময় বসুরহাট পৌরসভা মিলনায়তনে, একাডেমী পরিচালনাপর্ষদের
সভাপতি বাবু অরবিন্দ ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠিত 
অভিভাবক সমাবেশ ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুদুর রহমান। 
বিশেষ অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি)রুবাইয়া বিনতে কাশেম, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল হাকীম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দিদার হোসেন,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশ্রাফুল আলম।
বক্তব্য রাখেন, বসুরহাট একাডেমীর পরিচালনাপর্ষদের সহ-সভাপতি আবুল বাসার,সাধারণ সম্পাদক ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ, নির্বাহী সদস্য  আফতাব আহমেদ বাচ্চু, আমীর হোসেন বিএসসি, বসুরহাট একাডেমীর অধ্যাপক সাজেদা খানম প্রমূখ।
উক্ত অনুষ্ঠানে একাডেমীর প্রতিষ্ঠাতা মরহুম খাজা আবুল খায়ের সুযোগ্য সন্তান, বসুরহাট একাডেমীর সাধারণ সম্পাদক ও সুপ্রিম কোর্টের তরুণ আইনজীবী ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ ঘোষণা করেন। মরহুম খাজা আবুল খায়েরের নামে প্রতিবছর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও আধুনিক জ্ঞান অর্জনের ওপর গুরুত্বারোপ করে বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন,শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং নৈতিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সাফল্যের পেছনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 


এ জাতীয় আরো খবর