গাছ কি রাতে ঘুমায়?
আজ স্কুল থেকে ফেরার পথে আমি একটা প্রশ্ন ভেবেছি।
আমরা মানুষ রাতে ঘুমাই।
পাখিরা বাসায় ফিরে বিশ্রাম নেয়।
কিন্তু গাছ?
গাছ কি রাতে ঘুমায়?
আমি এই প্রশ্নটা বটদাদুকে করেছিলাম।
বটদাদু হেসে বললেন,
-গাছ মানুষের মতো ঘুমায় না। তবে রাত হলে তারা কাজের ধরন বদলে ফেলে।
দিনের বেলায় গাছ সূর্যের আলো ব্যবহার করে নিজের খাবার তৈরি করে। কিন্তু রাতে সূর্যের আলো না থাকায় সেই কাজ বন্ধ থাকে।
তখন তারা বিশ্রাম নেয় এবং নতুন দিনের জন্য প্রস্তুত হয়।
আমি অবাক হয়ে ভাবলাম,গাছও তাহলে সারাদিন কাজ করে!
তাই আজ থেকে আমি কোনো গাছকে শুধু গাছ মনে করি না।
আমি ভাবি,তারা নীরব পরিশ্রমী বন্ধু।
তোমরা কি জানো,তোমাদের বাড়ির সবচেয়ে পুরোনো গাছটির নাম কী?
মন্তব্যে লিখে জানাও।
-অরণ