চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক,বিশিষ্ট সমাজসেবী,শিক্ষানূরাগী এবং ব্যবসায়ী কৃষিবিদ কামরুল আরেফিন বুলু’র দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (১৬ এপ্রিল) রাত ৯টায় জেলা শহরের খালঘাট সেন্ট্রাল ঈদগাহ মাঠে জানাজার নামাজের পর সংলগ্ন খালঘাট গোরস্থানে তাঁকে দাফন করা হয়। এর আগে গত রবিবার(১৫ নভেম্বর) বিকাল সোয়া ৩টার দিকে শহরের ভোকেশনাল মোড় এলাকার নিজস্ব বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান কামরুল আরেফিন বুলু (৬০)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
কৃষিবিদ বুলুর দাফন অনুষ্ঠানে অংশ নেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী, জেলা বিএনপির আহব্বায়ক গোলাম জাকারিয়া,জেলা চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদ, সাবেক পৌর মেয়র আব্দুল মতিন,জেলা আইনজীবী সমিতি সাধারণ সম্পাদক আবু হাসিব সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিভিন্ন সংগঠন এবং বিশিষ্ট ব্যাক্তিবর্গ।
জানাজার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা প্রশাসক কৃষিবিদ কামরুল আরেফিন বুলুকে বিশিষ্ট শিক্ষানূরাগী উল্লেখ করে তাঁর জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং আত্মার মাগফিরাত কামণা করেন।
প্রসঙ্গত, বিশিষ্ট দানশীল মরুহুম মঞ্জুর আহমেদ এর কনিষ্ঠ পুত্র কৃষিবিদ বুলু বিভিন্ন সামাজিক ও সেবামুলক প্রতিষ্ঠান ও কর্মকান্ডের সাথে সম্পৃক্ত ছিলেন। পাশাপাশি তিনি ব্যবসায়ী হিসেবেও তিনি প্রতিষ্ঠা লাভ করেন।