সোমবার, জুন ১৫, ২০২৬

টেলিমেডিসিন গাইডলাইন বাস্তবায়ন করতে হাইকোর্টের রুল

  • মোঃ আতাউর রহমান,
  • ২০২৬-০৬-১৪ ২০:১৩:১৫

 উলিপুর কুড়িগ্রাম ঃ২০২০ সালে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের প্রণয়ন করা ‘টেলিমেডিসিন গাইডলাইন’ প্রত্যেক জেলা ও উপজেলায় বাস্তবায়নের কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

একটি প্রতিষ্ঠান ও চার চিকিৎসকের করা রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার শেখ আবু মুসা মোহাম্মদ আরিফ, আইনজীবী মো. আব্দুস সালাম রিংকু, মো. তানভীর হাসান রিয়াদ ও আব্দুর রশীদ চৌধুরী।
স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য সচিব, তথ্য ও সম্প্রচার সচিব, ফার্মেসি কাউন্সিলের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের রেজিস্ট্রার, ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপিরচালক, ৬৪ জেলা প্রশাসক, ৬৪ জেলা সিভিল সার্জন ও ৬৪ জেলা ড্রাগ সুপারিনটেন্ডেন্টকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিট করেন বিপিডিএ হেলথ এডুকেশন ট্রেনিং অ্যান্ড টেকনলজি লিমিটেডের পক্ষে চেয়ারম্যান মো. রাকিবুল ইসলাম, চিকিৎসক মো. তাওহিদুল ইসলাম, চিকিৎসক মো. মুরাদুন্নবী, চিকিৎসক শামীমা আক্তার ও চিকিৎসক মান্না চক্রবর্তী মুন।
রোববার (১৪ জুন) আইনজীবী ব্যারিস্টার শেখ আবু মুসা মোহাম্মদ আরিফ জানান, গত ৭ জুন হাইকোর্ট এ রুল জারি করেন।
টেলিমেডিসিন গাইডলাইন বাস্তবায়ন হলে অপচিকিৎসা ও যত্রতত্র অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধ হবে।


এ জাতীয় আরো খবর