শনিবার, জুন ১৩, ২০২৬

টানা দুদিন পর চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে পুশইনের চেষ্টাকৃত ২৮ জনকে সরিয়ে নিয়েছে বিএসএফ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৬-০৬ ১৭:৩৯:০৬

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
টানা দুদিন সীমান্তে মানবতের অবস্থায় অবস্থানের পর চাঁপাইনবাবগঞ্জের  গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে গত বৃহস্পতিবার (৪মে) যে ২৮ ব্যাক্তিকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে ব্এিসএফ, এখন তাঁদের  সীমান্ত থেকে ভারতের অভ্যন্তরে ১৫০ গজের ভেতরে দেখা যাচ্ছে না। বিজিবির ধারণা,গত শুক্রবার(৫জুন) দিবাগত রাতের কোন এক সময় তাঁদের শেষ অবস্থান সীমান্তের শূণ্যরেখা থেকে ৫০ গজ ভারতের অভ্যন্তর থেকে ভারতের ভেতরে  সরিয়ে নিয়েছে বিএসএফ। শনিবার(৬জুন) সকাল থেকে তাঁদের আর দেখা যাচ্ছে না।
এর আগে তাঁরা বৃহস্পতিবার ভোররাত থেকে টানা প্রায় দু’দিন সীমান্তের শূণ্যরেখা(প্রথম দিন) ও শূণ্যরেখা থেকে ৫০ গজ ভারতের অভ্যন্তরে জঙ্গলাকীর্ণ এলাকায় (দ্বিতীয় দিন) বৃষ্টিসহ প্রতিকুল পরিবেশে  মানবেতর অবস্থায় অবস্থান  করেন। তাঁদের মধ্যে শিশু ও নারীরাও ছিলেন।
শনিবার (৬জুন) বিকাল ৩ টার দিকে দায়িত্বশীল নওগাঁ ব্যাটালিয়নের(১৬বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল  আরিফুল ইসলাম মাসুম বিষয়টি নিশ্চিত করেন। অধিনায়ক বলেন, শনিবারও ওই সীমান্তে বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে এ ব্যাপারে কোন  আলোচনা হয় নি। বিজিবি এখন পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং ওই সীমান্ত এলাকা সার্বক্ষনিক নজরদারির মধ্যে রাখা হয়েছে। বিজিবি বৃহস্পতিবার তাৎক্ষনিক পদক্ষেপে ২৮ জনের পুশইন প্রতিহত করে বলেও জানান অধিনায়ক।
এদিকে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান শারিকুল ইসলাম সাদ্দাম বলেন, সীমান্তে দুদিন কষ্টকর অবস্থানের পর শনিবার সকাল থেখে ওই ২৮ জনকে সীমান্তে দেখা যাচ্ছে না। তাঁদের বর্তমান অবস্থান সম্পর্কে স্থানীয় সূত্রেও খোন খবর পাওয়া যায় নি। সীমান্তে অবস্থানের প্রথম দিন সম্পূর্ণ মানবিক কারণে তাঁদের খাবার দেয়ার চেষ্টা সফল হয় নি। পরে বিএসএফ তাঁদের খাবার দেয় বলে জানা গেছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার ভোররাত ৩টার দিকে বাঙ্গাবাড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২০৩/৬ আর দিয়ে ১২ বিএসএফ ব্যাটালিয়নের আশরাফপুর ক্যাম্পের সদস্যরা ১২ জন পুরুষ,১০ জন নারী এবং ৬ জন শিশুকে বাংলাদেশের অভ্যন্তরে পুশইনের চেষ্টা করেছিল।

 


এ জাতীয় আরো খবর