শনিবার, জুন ৬, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বিশেষ পুলিশ অভিযানে ২৩ জন গ্রেপ্তার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৬-০৬ ১৭:২৯:১৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ   সদর থানা এলাকায় বিশেষ পুলিশ অভিযানে নারীসহ ২৩ জন গ্রেপ্তার হয়েছেন। জব্দ হয়েছে ৫পিস ইয়াবা, ৫০০ গ্রাম গাঁজা ও ২০ লিটার চোলাই মদ। এদের মধ্যে ইয়াবা সহ গ্রেপ্তার ২১ জনকে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে।
শনিবার(৬জুন) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, গত শুক্রবার(৫মে) রাত থেকে শনিবার(৬জুন) সকাল পর্যন্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ^াশের নেতৃত্বে উধতণ পুৃলিশ কর্মকর্তাগন সদর থানার অফিসার ও ফোর্সগন সদর থানা এলাকায় মাদক বিরোধি,ওয়ারেন্ট তামিল এবং নিয়মিত মামলার আসামী গ্রেপ্তারের জন্য ওই অভিযান পরিচালনা করেন। অভিযানে বিভিন্ন এলাকা থেকে ৬ মাদক  কারবারি,১০ মাদকসেবী, সিআর মামলার সাজা ওয়ারেন্ট মুলে একজন, নিয়মিত মামলার ওয়ারেন্ট মূলে ৩ জন,নিয়মিত মামলায় একজন সহ  ২১ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া দুজনকে  ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। তাঁদের একজনকে ৩০ দিন ও একজনকে ২১ দিনের কারাদন্ড দেয়া হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণ সাপেক্ষে আদালতে পাঠানো হয়েছে।


এ জাতীয় আরো খবর