মঙ্গলবার, জুন ২, ২০২৬

মো হা ম্ম দ আ ব দু ল কা ই য়ু ম

  • "অঙ্গীকার"
  • ২০২৬-০৬-০২ ২০:৩৩:৩৩

বোবা শহরের মত তোমার পাথর মন হৃদয়ের ভাষা বুঝেনা,
নিরব রাতের মত নিস্তব্ধ তোমার অন্তর আমায় খুঁজেনা!
পাষাণ এ ধরায় তুমি ভীষণ পাষাণিএকটু আমায় পুজ না,
বান্ডুলে সময় অপয়া পান্ডুর গালে চুমুর পান্ডুলিপি লিখে না 
মনোমন্দিরে দীর্ঘঃশ্বাস বসবাস বারোমাস হয়না কবিতার চাষ!
তোমাতে আমাতে বিচ্ছেদ ব্যবচ্ছেদ চিরকাল ভাগ্যের পরিহাস
উদাস চোখ নিঃস্ব বুক বিদগ্ধ বিবর্ণ রোদে ঝলসানো মায়াবী মুখ 
হৃদে হাহাকার চাপাকান্নার বিমূর্ত নিগুঢ় আলিঙ্গনে ভীষণ অসুখ। 
মহামারি বিশ্বে ত্রাসে কাঁপে নিঃস্বে,কাটা সাটা নীতি নৈতিকতায়,
হায়েনারা শিশুর কল্লায় ডুগডুগি বাজায় উল্লসিত পাষবিকতায়। 
ভাষাহীন বিতৃষ্ণা অশ্লীল শব্দের বোবা কান্না প্রতিবাদ আল্পনায়!
রক্তে ভেজা এই জমিনে পায়ে পায়ে পথ চলতে বড্ড কষ্ট হয়।
এমন বিরস দিনে ঘন বর্ষায় অস্থির সময়ে কালের পরিক্রমায়,
পরিকল্পিত প্রেমে প্রতিবাদে বিষাদ শয্যায় আত্মা তোমাকে চায়।
এটা কি আসলে সান্ত্বনায় না আত্মদানে খুব কি অনায্য অন্যায়?
দূর হোক বসুমতির কলুষতা অঙ্গীকারে ভাসি আবেগের বন্যায়।

 


এ জাতীয় আরো খবর