চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় গরু চোর সন্দেহে ফিরোজ আলী (৪০) নামে এক ব্যাক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে আটক করেছে পুলিশ। নিহত ফিরোজ চাঁপাইনবাবগঞ্জ শহরের পিটিআই বস্তি এলাকার মৃত নুর নবীর ছেলে। গত ৫ বছর যাবৎ তিনি ভোলাহাটের গোহালবাড়ি সন্যাসীতলা গ্রামে শ্মশুড়বাড়িতে বসবাস করতেন।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার(২ জুন) ভোররাত ৩টার দিকে গোহালবাড়ি গ্রামে মৃত শুকর আলীর ছেলে এমরান হোসেনের (৫৭) বাড়ির গোয়ালঘর থেকে গরু চুরির চেষ্টা করলে বাড়ির লোকজন টের পেয়ে ফিরোজকে চোর সন্দেহে আটক করে। এসময় চিৎকার চেঁচামেচিতে গ্রামের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তেজিত হ অবস্থায় ফিরোজকে মারধর করলে তিনি ঘটনাস্থলে আহত হয়। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীণ অবস্থায় মঙ্গলবার সকাল সোয়া ৭টার দিকে ফিরোজ মারা যান।
ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এ ব্যাপারে মামলার বিষয়টি প্রক্রিয়াধীণ বলেও জানান ওসি।