বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

ঈদের আলোয় ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনে সকালের আলো ডট কম পরিবারের শুভেচ্ছা

  • ডেস্ক রিপোর্ট
  • ২০২৬-০৫-২৭ ২১:৫১:৪৩

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সকালের আলো ডট কম পরিবারের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।
ত্যাগ, মানবতা, সহমর্মিতা ও আত্মশুদ্ধির মহিমান্বিত শিক্ষা নিয়ে আমাদের মাঝে এসেছে পবিত্র ঈদুল আজহা। এই পবিত্র উৎসব আমাদের মনে করিয়ে দেয়-সত্যিকার কোরবানি শুধু পশুতে নয়, বরং লোভ, হিংসা, অহংকার ও অন্যায়ের বিরুদ্ধে আত্মত্যাগের মধ্যেই নিহিত।
এই শুভক্ষণে সকালের আলো ডট কম এর সম্মানিত পাঠক, লেখক, সংবাদদাতা, শুভান্যুধায়ী ও দেশ-বিদেশে অবস্থানরত সকল শুভাকাঙ্ক্ষীর প্রতি রইল গভীর ভালোবাসা ও কৃতজ্ঞতা। আপনাদের আস্থা, সহযোগিতা ও ভালোবাসাই আমাদের পথচলার সবচেয়ে বড় শক্তি।
পবিত্র ঈদের শিক্ষা আমাদের সমাজে শান্তি, সম্প্রীতি, ন্যায়বোধ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় অনুপ্রেরণা জোগাক। সকল বিভেদ ভুলে মানুষে মানুষে ভালোবাসা, সহানুভূতি ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় হোক।
মহান আল্লাহ আমাদের সকলের কোরবানি, ইবাদত ও প্রার্থনা কবুল করুন। সবার জীবন ভরে উঠুক সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধিতে।

ঈদ মোবারক।
-সম্পাদক। 


এ জাতীয় আরো খবর