অভিমানে মুখ ফেরালে, চোখ !
আর পারি না, তোমার সাথে একটু দেখা হোক,
অন্য ঘাটে বয়েই যাবে যদি...
বললে কেন ! বুকের মধ্যে একটা বড় নদী...
তুমি,মেঘ বাঁধলে ক্লিপে...
বৃষ্টি আজও আসে নি আমার ঘুমন্ত বদ্বীপে...
পুরোনো গানের ধানরঙ রোদ দুপুরে,
দামী শব্দে মুহূর্তেরা সব অগোছালো নূপুরে।
তুমি না চাইলেও,অন্ধকার ছিঁড়ে আলোর জন্ম হবে
তুমি না বললেও,পথই শেষ সন্ন্যাসী হয়ে যাবে।
তুমি না চাইলেও, এমন করে কে শেখায় মনকে ছুঁতে এত নরম!
তুমি না চাইলেও, ভেতর ভেতরে জ্বলে ওঠে এক গোপন গরম!
মনে রেখো,
আমার গায়ে তোমার প্রেমের গন্ধ !
কখনও ছুঁয়েছ তাকে...!
তুমি বলো,
ছোঁয়াছুঁয়ি অবৈধ খেলা...!
আয়নায় মুখোমুখি...দেহ নয়,দেহময় মেলা...!
যা কিছু তোমার ছিল, আমারও কি ছিল না তাহা?
অন্ধকারে ঢেকে যায় বাসনার সব চোখ...
তুমি, ওম স্বাহা --------
সমুদ্র আছড়ে পড়ে ঢেউয়ের তালে
আরাধ্যার পায়ে নিজস্ব বিপ্লব খেলা করে !!!!