বৃহস্পতিবার, মে ২১, ২০২৬

নাচোলে জবাই করার ভয় দেখিয়ে বৃদ্ধ চালকের ভ্যানগাড়ী কেড়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ৪,ভ্যান উদ্ধার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৫-২০ ২০:২১:৫২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা থেকে  আকবর আলী(৬৫) নামে  ব্যাটারিচালিত একজন রিক্সা ভ্যান চালকের ভ্যানগাড়িটি চালকের গলায় চাকু ধরে জবাই করে মরদেহ গুম করার ভয় দেখিয়ে দসূত্য করে কেড়ে নেয়ার ঘটনায় অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার(১৮মে) সন্ধ্যায় ভ্যান কেড়ে নেবার পর ভ্যান চালকের ছেলে গত মঙ্গলবার(১৯ মে) দুপুরে নাচোল  থানায় মামলা করলে নাচোল থানা পুলিশ অভিযান চালিয়ে ওইদিনই ঘটনায় সরাসরি জড়িত চারজনকে নাচোল ও জেলার গোমস্তাপুর থানা এলাকা থেকে গ্রেপ্তার করে এবং লুণ্ঠিত ভ্যানটি উদ্ধার করে।  আকবর আলী গোমস্তাপুরের চৌডালা এলাকার বাসিন্দা।
বুধবার (২০মে) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ অভিযানটি নিশ্চিত করেছেন। গ্রেপ্তাররা হলেন গোমস্তাপুরের নুনগোলা গ্রামের মো.তাইজুদ্দীনের ছেলে মো.রতন (৪১),নাচোলের কালইর পাথরঘাটা গ্রামের মৃত  তাজামুল হোসেনের ছেলে দুলাল আলী বাবু (৩৭), একই গ্রামের মৃত এন্তাজ আলীর ছেলে নুরুল ইসলাম(৪০) এবং কালইর কাঠালিয়াপাড়া গ্রামের মৃত এন্তাজ আলীর ছেলে মো. বাইরুল (৩৫)।
 ইাচোল থানার অফিসার ইনচার্জ(ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, আকবর আরী দরিদ্র ভ্যানচালক। ভ্যান চালিয়ে তিনি জীবিকা নির্বাহ করেন। আসামীরা  পরিকল্পিতভাবে গোমস্তাপুর ও নাচোল এলাকার বিভিন্ন স্থান থেকে ভাড়ার নামে ভ্যানে উঠে প্রাণ নাশের হুমকি দিয়ে দস্যূতা করে ভ্যানটি কেড়ে নেয়। গ্রেপ্তাররা  সংঘবদ্ধভাবে ভ্যান সহ বিভিন্ন মামলাল চুরি,ছিনতাই করে মাদক সেবন করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।  বুধবার(২০মে) বিকালে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি। 


এ জাতীয় আরো খবর