সোমবার, মে ১৮, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ধানবোঝাই ভটভটির ধাক্কায় এক শিশু নিহত,আহত ২

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৫-১৮ ০৯:৩৩:৫৬

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার একটি ধানবোঝাই ভটভটির ধাক্কায় জাহিদ হাসান (৭) নামে এক শিশু নিহত হয়েছে। একই ঘটনায় আহত হয়েছে  আবদুল্লাহ (১১) ও ডলার(১১) নামের আরও দুই শিশু। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত  জাহিদ মোবারকপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের লাহারপুর ধোপপুকুর বাজার এলাকার শহিদুল ইসলামের ছেলে।
পরিবার ও পুলিশ সুত্রে জানা গেছে,গত রবিবার(১৭ মে) সন্ধ্যা পৌনে ৬টার দিকে বাড়ির নিকট ধোপপুকুর  মোড়ে  সড়কের পাশে দাঁড়িয়ে ছিল  একই  এলাকার কয়েকজন শিশু। এ সময় ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে শিশুদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিন শিশু আহত হয়।  এরমধ্যে গুরুতর আহত জাহিদকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য জেলা হাসপাতালে নেয়া হলে  রাত সোয়া ১১টার দিকে সে চিকিৎসাধীণ অবস্থায় মারা যায়।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মতিউর রহমান বলেন, পুলিশ মরদেহ উদ্ধার ও ভটভটি জব্দ করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত বিষয়টি প্রক্রিয়াদীণ বলেও জানান ওসি। 


এ জাতীয় আরো খবর