রবিবার, এপ্রিল ২৬, ২০২৬

জনতা পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম সারোয়ার মিলন আর নেই

  • আলহাজ্ব এম. এ. ইউসুফ
  • ২০২৬-০৪-২৬ ০৮:৫৮:৩৯

জনতা পার্টি বাংলাদেশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বর্ষীয়ান রাজনীতিবিদ গোলাম সারোয়ার মিলন আর নেই। রোববার (২৬ এপ্রিল ২০২৬) হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
দলীয় সূত্রে জানানো হয়েছে, দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সাবেক প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য হিসেবে দেশ ও জনগণের কল্যাণে কাজ করেছেন তিনি।
রাজনীতিতে তাঁর পথচলা শুরু হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রথম নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক দায়িত্বে থেকে সংগঠনকে শক্তিশালী করেন।
জনতা পার্টি বাংলাদেশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে গোলাম সারোয়ার মিলন দলকে সুসংগঠিত করার পাশাপাশি দেশের গণতান্ত্রিক রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখেন। একজন দক্ষ সংগঠক ও স্পষ্টভাষী নেতা হিসেবে তিনি মানুষের অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধের পক্ষে সবসময় সোচ্চার ছিলেন।
তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। জনতা পার্টি বাংলাদেশ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

কী-ওয়ার্ড:গোলাম সারোয়ার মিলন,জনতা পার্টি শোক,বাংলাদেশ রাজনীতি

 


এ জাতীয় আরো খবর