রবিবার, এপ্রিল ২৬, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ৯ কেজি গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৪-২৫ ২৩:৩৮:৩৮

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায়  পুলিশ অভিযানে ৯ কেজি গাঁজাসহ এক দম্পতি গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তারা হলেন,জেলার শিবগঞ্জ উপজেলার বিরামপুর গ্রামের মৃত টানু বিশ^াসের ছেলে রাকিব আলী(৪৮) এবং তাঁর স্ত্রী জমিলা বেগম(৪০)। পুলিশ জানায়, শনিবার(২৫ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে জমিলার বাবার বাড়ি সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের চকঝগড়– ড্রেনপাড়া এলাকায় অভিযান চালিয়ে দম্পতিকে গ্রেপ্তার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, জমিলার  বাবার বাড়িতে গাঁজা মজুদের গোপন  খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দম্পতি পালিয়ে যাবর চেষ্টা করলে তাঁদের গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। জব্দ মালামালের মূল্য ৩ লক্ষ ৬৫ হাজার টাকা। এ ঘটনায় সদর  থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার।

 


এ জাতীয় আরো খবর