মন কান্দিলে দেহ কি চায়
লালন বলে মানুষ কি জাত মরিলে!
সবই তো মিশে ওই মাটিতেই যায়
সংসার কি মরে যায় ,তুমি না থাকিলে ।
কেউ ভাবে না তোমার কথা
তুমি তো বাঁচো লুকায়ে ব্যথা
কে বলো খোঁজে পূর্ণিমা চাঁদ
সূর্যের আলোয় যখন তপ্ত ছাদ ।
বেনারসের ঘাটে মানব মানবী
কে খুঁজে পায় সোনার চাবি!
জীবনের ঘাটে ঘাটে কে ডুব দেয়
আঁধারের বুকে আলো কে খুঁজে নেয়!
কে হেটে যায় পথ প্রখর উষ্ণ
কদম্ব তলে যখন বাঁশি বাজায় কৃষ্ণ ।