মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

নাচোলে চলন্ত মোটরসাইকেলে আগুন,প্রছন্ড তাপদাহের কারণে ধারণা ফায়ার সার্ভিসের

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৪-২৪ ১৪:০৬:০৭

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় একটি চলন্ত মোটরসাইকেলে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের ধারণা চলমান প্রচন্ড দাবদাহের কারণেই মোটরসাইকেলটিতে আগুন লেগে যায়। খবর পেয়ে দ্রুত    ফায়ারসার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে মোটরসাইকেলটি প্রায় ভষ্মীভূত হয়ে যায়। আগুন লাগার সাথে সাথে মোটরসাইকেল ফেলে পালিয়ে যাওয়ায় এর মালিক রক্ষা পান। মোটরসাইকেলের  মালিক,ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার(২৩ এপ্রিল) দুর্পু ১টার দিকে নাচোল পৌর বাসষ্ট্যান্ড এলাকায় ঘটনাটি ঘটে।
নাচোল ফায়ার সার্ভিস ষ্টেশনের  ইনচার্জ লীডার আব্দুল বারী বলেন, রোদের প্রচন্ড তাপে (ওভার হিট)  মোটরসাইকেলটিতে আগুন লাগে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া নাচোল রুক্ষ বরেন্দ্রাঞ্চল হওয়ায় এখানে অন্য যে কোন স্থানের চেয়ে তাপমাত্রা বেশী  বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি)  সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, কেন মোটরসাইকেলে আগুন লাগল তা নিশ্চিত বলা সম্ভব নয়। তবে দুপুরে প্রচন্ড তাপ ছিল। টানা কয়েকদিন থেকেই  নাচোলে তাপমাত্রা বেশী।
মোটরসাইকেলের মালিক নাচোলের বহরইল গ্রামের আব্দুর রশিদের ছেলে   বালু ব্যবসায়ী আরিফ হোসেন(৩৫) বলেন, মোটরসাইকেলের তেলের লাইনের সুইচ বন্ধ করা ছিল। চলন্ত অবস্থায় সেটি চালু করতেই ইঞ্জিনে প্রথমে আগুন লাগে। তখন প্রচন্ড তাপদাহ চললেও আগুন লাগার কারণ নিশ্চিত হতে পারছি না।


এ জাতীয় আরো খবর