চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে হাম সন্দেহে আরও ৪১ রোগি হাসপাতালে ভর্তি হয়েছে। ফলে জেলায় এখন হাসপাতালে ভর্তি রোগি ৭৫। এনিয়ে গত জানুয়ারী থেকে এ পর্যন্ত জেলায় ৫৪৩ জন হাসপাতালে সন্দেহজনক (সাসপেকটেড) হামের রোগি হিসেবে ভর্তি হয়েছে যাদের বেশিরভাগই শিশু। এ পর্যন্ত ভর্তিদের মধ্যে ৪ জন শিশু জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বাকী ২ শিশু রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ডের পর সেখানে মারা গেছে। সকল মৃত্যুর ঘটনা মার্চ মাসের। হামের দাপট জেলায় এখনও ভয়াবহ ও আতংকজনক। এদিকে জেলার ৩ উপজেলায় গত ৫ এপ্রিল থেকে চলছে হাম-রুবেলার এমআর টিকাদানের বিশেষ কর্মসূচী। এই টিকাগ্রহণে আগ্রহ প্রচুর। টানা ৩ সপ্তাহ টিকা দেয়ার কর্মসূচী থাকলেও মাত্র ৫দিনে ৩১ শতাংশ টিকা দেয়া সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে জেলার স্বাস্থ্য সূত্রগুলো।
জেলা হাসপাতাল সূত্র জানায়, জানুয়ারী থেকে এ পর্যন্ত ভর্তি রোগির সংখা ৫১৯ জন। যার মধ্যে বৃহস্পতিবার((৯ এপ্রিল) ভর্তি হয়েছে ৪১ জন। জেলা হাসপাতালে ভর্তি রোগি এখন ৭৫। রোগি ভর্তি এখনও অব্যহত রয়েছে।
সিভিল সার্জন ডা. এ,কে,এম সাহাবুদ্দীন বলেন, জেলা থেকে এ পর্য়ন্ত সন্দেহজনক ১০১ জনের নমুণা পরীক্ষা করে ৩৯ জন পজিটিভ পাওয়া গেছে (কনফার্ম) যা পরীক্ষার প্রায় ৪০ শতাংশ। সন্দেহজনক ৬ মৃত্যুর কোনটি কনফার্ম হামের রোগি নয়। তবে তাদের মাত্র ১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তবে সিভিল সার্জন আরও বলেন, আরও কয়েকটি মৃত্যু নিয়ে জনমনে সন্দেহ থাকলেও বিশ^ স্বাস্থ্য সংস্থা(হু) সেগুলো সন্দেহজনক মৃত্যুর তালিকায় রাখে নি।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন পূর্বের রোগি রয়েছে ও গোমস্তাপুরে ৬ জন নতুন জন নতুন রোগি ভর্তি রয়েছে। ফলে জেলায় ভর্তি রোগি এখন ৮৩। এনিয়ে জেলায় জানুয়ারী থেকে এ পর্যন্ত ৫৪৩ জন রোগি ভর্তি হয়েছে। এ দিকে জেলার সদর,শিবগঞ্জ ও ভোলাহাট এই ৩ উপজেলায় হামের বিশেষ টিকাদান(এআর) চলছে। গত ৫ এপ্রিল চালু হওয়া এ কর্মসূচীতে মানুষের আগ্রহ প্রচুর। বৃহস্পতিবার পর্যন্ত ৫দিনে ৫১ হাজার ২২১ শিশু নির্বিঘেœ টিকা নিয়েছে। যা টিকাদান টার্গেটের প্রায় ৩১ শতাংশ। জেলার ১ লক্ষ ৬৭ হাজার ২৮৭ রোগিকে আগামী ২৩ এপ্রিল পর্যন্ত এ টিকা দেয়া হবে বলে জানিয়েছে সিভিল সার্জন কার্যালয় সূত্র।