বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬

গোমস্তাপুর সীমান্তে বিজিবির হাতে মাদকসহ দুই চোরকারবারি গ্রেপ্তার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৩-২০ ১৬:৫৪:২৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর  উপজেলা সীমান্তে বিজিবির পৃথক তিন অভিযানে  ভারতীয় নেশাজাতীয় ৫ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১৪০ বোতল এস্কাফ ও ৩৬ বোতল ফেনসিডিল সিরাপ সহ দুই চোরকারবারি গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তারা হলেন জেলার শিবগঞ্জ উপজেলার সাহাপাড়া তারাপুর মোড়লপাড়া গ্রামের মো. ফাইজুদ্দিনের ছেলে হাসান আলী(৩৫) ও গোমস্তাপুরের কায়েমপুর বেগপুর গ্রামের গোলাম রসুলের ছেলে লালচাঁন (২১)।
নওগাঁ  ব্যাটালিয়ন (১৬বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল আরিফুল ইসলাম মাসুম বলেন, শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে রহনপুর বিওপির একটি টহল দল হোক্কার বিল এলাকায় অভিযান চালিয়ে মালিকববিহীন ৩৬ বোতল ফেনসিডিল জব্দ করে। এর আগে দুপুর সোয়া ১২টায়  ডুবার মোড় আমাগানের পাশের ধানক্ষেতের ভেতর থেকে মালিকবিহীন  ১৪০ বোতল এস্কাফ সিরাপ জব্দ কওে চাড়ালডাংগা বিওপি টহল দল। এর আাগে  সকাল ৮ টার দিকে চাড়ালডাংগা বিওপি একটি বিশেষ টহল দল  ডুবার বাজার মধমতি সড়ক পাশের একটি আমবাগানে অভিযান চালিয়ে ৫০০০ পিস ট্যবলেটসহ  হাসান ও  লালচাঁনকে গ্রেপ্তার করে।
এসব ঘটনায় গোমস্তাপুর থানায় পৃথক আইনগত ব্যবস্থা নেয়া হরেয়ছে বলেও জানান অধিনায়খ।


এ জাতীয় আরো খবর